pritha.mukherjee | EiSamay.Com | Updated: 11 Nov 2022, 11:58 pm

Embed

Press CTRL+C to copyX

<iframe src=”//tvid.in/1xr5p759gu/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

তিনি শাহেনশাহ। তিনি বিগ বি। বলিউডের সেই বটগাছ যিনি আজও ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে যাচ্ছেন তাঁর অভিনয় দিয়ে তো বটেই। একই সঙ্গে তাঁর সহবত শিক্ষাতেও। কেন হঠাত্‌ এমন কথা বলছি? তার জন্যে এই ভিডিয়োটা দেখুন। খুব ভালো করে দেখুন। শুক্রবার সকালে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন মেগা স্টার অমিতাভ বচ্চন। সাধারণত কী দেখা যায়? হাই প্রোফাইল কোনও ব্যক্তি মন্দির, মসজিদ, গির্জায় গেলে তাঁর জন্য ফাঁকা করে দেওয়া হয় চারপাশটা। সরিয়ে দেওয়া হয় নিত্য দর্শনার্থীদের। এমনটা দেখেই অভ্যস্ত হয়ে গেছে আমাদের চোখ। কিন্তু ঈশ্বরের দরবারে সবাই যে এক… সেখানে কীসের ইগো! আর এই মন্ত্র অক্ষরে অক্ষরে মেনে চলেন বিগ বি। আর তাই তো বিগ্রহের সামনে ধৈর্য ধরে অপেক্ষ করলেন সিনিয়র ও জুনিয়র বচ্চন। সবার পুজো শেষে এগিয়ে গেলেন নিজেদের পুজোর ডালা নিয়ে। আরে দাঁড়ান দাঁড়ান… এই টুকুতে চলে গেলে হবে? আরও একটি বিষয় লক্ষ্য করেছেন কি? বিগ বি বা অভিষেককে এত কাছে পেয়েও ভক্তদের মধ্যে কোনও হেলদোল দেখা গেল না… এই যে মাঝে মধ্যেই অভিযোগ ওঠে ফ্যানদের বিরুদ্ধে.. তাঁরা নাকি স্টারদের ব্যক্তিগত মুহূর্তেও বিরক্ত করে থাকেন… সব ক্ষেত্রে যে তা সত্যি নয়, এই ভিডিয়োই তার প্রমাণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version