আদিবাসীদের ভারত বনধে আটকে বন্দে ভারত সহ একাধিক ট্রেন। আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল রোকো কর্মসূচিতে ব্যাহত রেল পরিষেবা। আটকে পড়েছে একাধিক ট্রেন। এদিন সকাল থেকেই জেলায় জেলায় সারনা ধর্ম কোড স্বীকৃতি ও লাগু সহ একাধিক দাবিতে অবরোধে নেমেছেন আদিবাসী সেঙ্গেল সম্প্রদায়।

Bangla Bandh : আদিবাসী সংগঠনের ডাকে শুরু বাংলা বনধ, ব্যাহত জনজীবন

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল রাস্তার সঙ্গে সঙ্গে রেল অবরোধে নেমে পড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের প্রতিনিধিরা সকাল আটটা থেকে ১২ ঘণ্টা ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল মালদার আদিনা স্টেশনে। মালদার এই গুরুত্বপূর্ণ স্টেশনে অবরোধে ফলে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে রয়েছি গৌর লিঙ্ক এক্সপ্রেস। আটকে পড়েছে হাওড়া এনজিপিগামী বন্দে ভারত এক্সপ্রেসও। সামসিতে দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। হরিশ্চন্দ্রপুরে আটকে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। এর ফলে ব্যাপক দুর্ভোগে যাত্রীরা।

Adivasi Bandh Today : রাস্তা ফাঁকা-যানবাহনের দেখা নেই, আদিবাসী সংগঠনের ডাকা বাংলা বনধে ভোগান্তি
সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষার স্বীকৃতি, সারনা ধর্ম কোড দেওয়া, অসম ও আন্দামানের ঝাড়খণ্ডী আদিবাসীদের অবিলম্বে এসটি তালিকাভুক্ত করা সহ পাঁচ দফা দাবি-দাওয়া নিয়ে আদিবাসী সেঙ্গেল সম্প্রদায়ের এই আন্দোলন।সরকার তাদের দাবি মানছেন না, যার ফলে তাদের আন্দোলন অব্যাহত।

Train Derailed : বিশাখাপত্তনমে লাইনচ্যুত রেল, আটকে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস

শুধু রেলপথে নয়, রাস্তাতেও চলছে অবরোধ। বাঁকুড়া, মালদা ও দক্ষিণ দিনাজপুরে আদিবাসীদের বনধে ব্যাপক প্রভাব। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদিবাসী অধ্যুষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বনধের কারণে থেকে কোনও বেসরকারি বাস চলাচল করছে না বালুরঘাটে। ঝাঁপ বন্ধ শহরের বেশিরভাগ দোকানপাটের। তীর,ধনুক নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পথ অবরোধ করে পিকেটিং করে৷

Vande Bharat Express: রেকর্ড স্পিডে বন্দে ভারত চালানোর পরিকল্পনা রেলের! কোন রুটে ছুটবে ট্রেন? জেনে নিন

আদিবাসীদের বনধের জেরে সবথেকে অসুবিধায় জঙ্গলমহল। বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক সমস্যায় সাধারণ যাত্রীর সঙ্গে সঙ্গে বেসরকারি বাস কর্মীরাও। তারা ‘নো ওয়ার্ক নো পে’ নিয়মে কাজ করেন। তাই বারবার বনধ হলে সেদিন বাস চলে না, তারা টাকাও পান না। এতে ওই কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন। তাই বারবার এই বনধের বিরোধিতা করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version