পঞ্চায়েত ভোটের মুখে জোর শোরগোল রাজ্য রাজনীতিতে। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে চাঞ্চল্য। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পুলিশ রিপোর্টের কপি অনুযায়ী, বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে । কিন্তু এবিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ।

Nawsad Siddiqui : ‘প্রতিটা পদক্ষেপ শাসক দলকে সুযোগ করে দিচ্ছে’, নওশাদের নিশানায় রাজ্য নির্বাচন কমিশন

রবিবার আচমকায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে। একটি পুলিশ কমপ্লেনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে পৌঁছনো মাত্রই শুরু আলোচনা। এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করে দেখেনি এই সময় ডিজিটাল। সেই স্ক্রিন শট অনুযায়ী, শহরেরই এক থানায় এক নির্যাতিতা তরুণী ভাঙড়ের বিধায়ক নওশাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।

Nawsad Siddique VS Saokat Molla : সওকত ‘দাদা’-নওশাদ ‘ভাই’, পাশাপাশি দাঁড়িয়ে ‘ঠেস’ মেরেও সৌজন্যের বার্তা যুযুধান দু’পক্ষের

স্ক্রিন শটে পাওয়া বয়ান অনুযায়ী, এক তরুণী নওশাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, আইএসএফ বিধায়ক নওশাদ তাঁকে ৫ বিবি. গাঙ্গুলি স্ট্রিটের অফিসে ডেকে তাঁকে ধর্ষণ করেন। এই রিপোর্টের কপি পুলিশ কমিশনার, বিধানসভার অধ্যক্ষ, নিউটাউনের ডেপুটি সুপারিটেন্ড অফ পুলিশ এবং মহিলা কমিশনের চেয়ারপার্সনকেও পাঠানো হয়েছে বলে ওই স্ত্রিনশটে দাবি করা হয়েছে।

Nawsad Siddique Duare Sarkar: জিতলে দুয়ারে সরকারের আদলে দুয়ারে মেম্বার প্রকল্প চালু করবে ISF,ঘোষণা নওশাদের

Nawsad Siddique: ‘ক্ষমা’ চাইলেন আরাবুল-পুত্র! ‘নাটক’, বললেন নওশাদ

এই বিষয়ে কথা বলতে সরাসরি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বিষয়টি শুনে বিস্মিত হন। নওশাদ সাফ জানান, ‘এমন কোন ঘটনার কথা আমার জানা নেই। আমার নামে কোথাও অভিযোগ হয়েছে বলে তাও শুনিনি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version