প্রসেনজিৎ সরদার: বাসন্তী বিধানসভার মধ্যে জোড়া তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রথম দেহটি পাওয়া যায় বাসন্তী থানা এলাকার শংকর মোড় রাস্তার পাশে নয়ানজুলিতে। পরের দেহটি পাওয়া যায় ঠিক সেখান থেকে এক কিলোমিটার দূরে ঝড়খালি থানায় এলাকার নতুন হাটের কাছে। সেটাও রাস্তার পাশে নয়নজুলিতে।

একটি দেহ পাওয়া যায় সকালে। আরেকটি বিকালে। স্থানীয়রাই প্রথম দেহ দুটি দেখতে পেয়ে দুই থানাকে খবর দেয়। এরপর ঝড়খালি ও বাসন্তী থানার পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তদের জন্য পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, নিহত ২ যুবতীর-ই বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে হবে। স্থানীয়রা জানাচ্ছেন, নিহত প্রথম তরুণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান। নিহত দ্বিতীয় যুবতীর শরীরেও মিলেছে আঘাতের চিহ্ন। স্থানীয়দের দাবি, দুই তরুণীকেই বাইরে থেকে খুন করে এনে এখানে ফেলা হয়েছে।

পুলিস ঘটনায় তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিস। নিহত দুই যুবতীর-ই পরিচয় এখনও জানা যায়নি। মৃতদেহ দুটির পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার নয়। প্রশ্ন উঠছে, যদি নিহত ২ যুবতী বহিরাগত হয়ে থাকে, তবে তাঁদের বাড়ি কোথায়? তাঁরা কেন বাসন্তীতে এসেছিলেন? কাদের কথায় বাসন্তীতে এসেছিলেন? কারা নয়নজুলিতে দেহ ফেলে গিয়েছে? খুনের পিছনে কারা রয়েছে? মৃত্যুর আগে তাঁদের উপর যৌন নির্যাতন করা হয়েছিল কিনা? সবটাই খতিয়ে দেখছে পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। ২ যুবতীর রহস্যমৃত্য়ুর ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন, Bali: মেঝে ভেসে যাচ্ছে রক্তে, ঘরে পা দিয়েই স্বামীর দেখলেন হাড়হিম দৃশ্য!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version