মাথায় হেলমেট না থাকায় চলে গেলে তরতাজা প্রাণ। কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী এক যুবতীর। অষ্টমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। পুজোর মাঝেই বিষাদ পরিবারে। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেল ধাক্কা মারল ছিটকে পড়ে যুবতী। এরপর লরি এসে পিষে দিয়ে যায় যুবতীকে।

কী জানা যাচ্ছে?

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবতীর। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেস ওয়ের মৌখালিতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না। ঘাতক লরির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

গতকাল রাতে বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন হাওড়ার শিবপুরের মন্দিরতলার যুবতী তনুপর্না দাস (২২)। তিনি তাঁর বন্ধু বাইকের পেছনে বসেছিলেন। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। অন্য বাইকে ছিল বন্ধুরা। সোমবার ভোররাতে বাইকটি যখন কোনা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি থেকে নিবরার দিকে যাচ্ছিল সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে। এর ফলে বাইকের পিছনের আরোহী তনুপর্না বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায়।

এরপর কী ঘটনা ঘটল?

বাইক থেকে ছিটকে পড়া যুবতীকে পিছন থেকে একটি লরি এসে পিষে দেয়। দুর্ঘটনা লক্ষ্য করে ছুটে আসে। স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। আহত ওই যুবতীকে হাওড়া জেলা হাসপাতালে জগাছা থানার পুলিশ নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অল্পের জন্য রক্ষা পায় বাইক চালক। তাঁর সামান্য চোট লাগে।

পুলিশ কী জানাচ্ছে?

সোমবার ভোরে পুলিশের পক্ষ থেকে পরিবারকে ফোন করে দুর্ঘটনার কথা জানানো হয়। পরিবারের লোকজন হাওড়া হাসপাতালে এলে জানানো হয় তাঁদের মেয়ে আর বেঁচে নেই। উৎসব চলাকালীন মেয়ের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। দুর্ঘটনা কীভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘাতক লরির খোঁজে তল্লাশি চলছে।

অষ্টমীর রাতে ভয়াবহ দুর্ঘটনা! দর্শনার্থী বোঝাই অটো উলটে আহত একাধিক
একের পর এক দুর্ঘটনা

পুজোর মাঝেই একের পর এক দুর্ঘটনার খবর আসছে বিভিন্ন জেলা থেকে। এদিনই দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে ঠাকুর দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। বাইকে চেপে একই পরিবারের তিন যুবক ঠাকুর দেখতে বেরিয়েছিল। রবিবার সন্ধ্যা নাগাদ শেরপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে বাইকটি। সেখানেই মৃত্যু হয় দুজনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version