সকাল থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলছে ইডি অভিযান। তাঁর সল্টলেকের দুটি বাড়ি সহ আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে চলছে এই তল্লাশি অভিযান। ইডির এই তল্লাশি অভিযানকে কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক ও চিত্র তারকা চিরঞ্জিত চক্রবর্তী। ‘ইডির পুজো টুজো করা উচিত’ বলে মন্তব্য করেন তৃণমূল বিধায়ক।

কী বললেন চিরঞ্জিত

বৃহস্পতিবার বারাসতের পুজো কার্নিভ্যালে যোগ দিতে আসেন তৃণমূল বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ইডি পুজো টুজো করে না। করলে ভালো হত। ওরা বলে আমাদের এখানে না কি পুজো হয় না। এখানে এসে দেখছে এত পুজো হচ্ছে। সেই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছে। সেই কারণে ইডির পুজো দেওয়া উচিত।’

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে চলা ইডি অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করেন বারাসতের তৃণমূল বিধায়ক। তিনি বলেন, ‘অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। নির্বাচন অবধি এটা চলবে। শুভেন্দুর কথাকে গুরুত্ব দিয়ে কোনও লাভ নেই। শুভেন্দু নিজে কী করবে বুঝে উঠতে পারছে না।’

জ্যোতিপ্রিয়র পাশে আরও এক তৃণমূল বিধায়ক

বারাসতের পুজো কার্নিভ্যালে যোগ দিতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন আরও এক তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আদালতের নির্দেশে বলাই ছিল ইডির তদন্ত প্রক্রিয়া পুজোর পরে শুরু হবে। পুজোর মধ্যে কোনও অভিযান করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল আদালত। সেই কারণেই পুজো মিটিতেই ইডি তাদের তদন্ত অভিযান শুরু করে দিয়েছে। ২০২৪ যত এগোবে ইডি-সিবিআইের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও বেশি করে অত্যাচার বাড়াবে। শুধুমাত্র ইন্ডিয়া জোটের উপরে বেশি করে এই তদন্ত চলছে। যত লোকসভা নির্বাচন যত এগোবে তত বেশি এই ধরনের কার্যকলাপ বাড়বে।’

Mamata Banerjee : ‘বলতে বাধ্য হচ্ছি…’, জ্যোতিপ্রিয়র বাড়িতে ED অভিযান নিয়ে মুখ খুললেন মমতা
ইডি অভিযান নিয়ে নিশ্চুপ বর্তমান খাদ্যমন্ত্রী

প্রাক্তনের বাড়িতে চলছে ম্যারাথন ইডি অভিযান। পুর নিয়োগ দু্র্নীতিকাণ্ডে সম্প্রতি দীর্ঘক্ষণ তাঁর মধ্যগ্রামের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। কিন্তু এদিন জ্যোতিপ্রিয়র বাড়ির ইডি তল্লাশি নিয়ে কোনও মন্তব্য করলেন বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সাংবাদিকরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। কোনও কিছু বলার নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version