মায়ের শ্যুটিং আছে তো কী! খুদে নবাবের মুড হয়েছে মায়ের সঙ্গেই সে থাকবে। অগত্যা জেহ-কে নিয়েই শ্যুটিংয়ে রওনা দিলেন করিনা কাপুর। জেহ আবার তার ন্যানিদের সঙ্গেও বসবে না। মায়ের কোলের চেয়ে বেটার সিট আর কী হতে পারে বলুন! ছেলের আবদার না রাখার প্রশ্নই ওঠে না করিনার জন্যে। তাই তো গাড়ির সামনের আসনে বসে ছেলে কোলে নিয়ে চলে এলেন বান্দ্রার মেহবুব স্টুডিয়োয়। কিন্তু কাজের ফাঁকে তো আর ছেলেকে সেভাবে সময় দিতে পারবেন না। তাই ভ্যানিটি ভ্যানের চেয়ে বাড়ির চৌহদ্দিই জেহ-এর জন্যে সবচেয়ে ভালো। শেষে অনেক বুঝিয়ে জেহকে করিনা ফেরত পাঠালেন বাড়ি। মায়েদের তো এমন কত আবদারই রাখতে হয়, সন্তানের মুখের হাসির জন্যে। বিনোদনের এমনই নানা স্বাদের ভিডিয়ো দেখতে আপনাদের নজর থাকুক TimesXp Bangla-এ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version