প্রসেনজিৎ সরদার: ফের রেলপথে ভোগান্তি। ছিঁড়ে পড়েছে ওভারহেড তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় আপাতত বন্ধ ট্রেন চলাচল ট্রেন। বিপাকে যাত্রীরা।

আরও পড়ুন:  Ration Scam | Jyotipriya Mallick: মেয়ের কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বমি, এজলাসেই অজ্ঞান জ্যোতিপ্রিয়!

কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার…শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। শুধু তাই নয়, সেই ট্রেন কখনও খালি যায়নি। কম-বেশি ভিড় থাকে দিনভরই।

রেল সূত্রে খবর, এদিন বিকেল গড়িয়া ও নিউ গড়িয়া স্টেশনে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শেষ খবর অনুয়ায়ী, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়। আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনগুলি।

এর আগে, ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কাটোয়া-ব্যান্ডেল শাখায়। সেবার রাতে  ব্য়ান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের কাছে ছিঁড়ে পড়ে ট্রেনের ওভার তার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় রেললাইন। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। 

আরও পড়ুন: Governor CV Ananda Bose: ‘কেন ফলকে অনুপস্থিত রবীন্দ্রনাথ’? উপাচার্যের কাছে কৈফিয়ত তলব রাজ্য়পালের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version