রবিবারের শহরে আজ মেগা ডুয়েল। ইডেনে মুখোমুখি রোহিত ব্রিগেড ও প্রোটিয়ারা। এই ম্যাচের টিকিট ঘিরে চাহিদা তুঙ্গে। একদিকে হাহাকার একদিকে কালোবাজারি। সব শেষে হাজির ডি-ডে। টিকিট নিয়ে ক্ষোভের মাঝেই রবিবাসরীয় শহর অপেক্ষায় ক্রিকেটের নন্দনকাননের বাইশ গজে বিরাটদের দেখার। কলকাতা যান বাহন সিংহভাগ আজ ইডেনমুখী। এদিনের ম্যাচের জন্য ট্রাফিকের বিশেষ ব্যবস্থা কী কী থাকছে তা জানাল কলকাতা পুলিশ।

রবিবার শহরের ট্রাফিক আপডেট

রবিবাসরীয় শহরের সকালের ট্রাফিক সম্পর্কে কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, শহরে সকালে রাস্তা একবারে ফাঁকা। মসৃণভাবে চলছে ট্রাফিক। রবিবার শহরের রাস্তায় কোনও যানজটের খবর নেই। এই মুহূর্তে নেই কোনও দুর্ঘটনার খবরও। ক্রিকেট জ্বরে ভোগা কলকাতায় আকর্ষণীয় আজ নেই কোনও মিটিং মিছিলের খবর।

ইডেনে ম্যাচ আর কলকাতার রাজপথ

বেলা বাড়তেই শহরের গতি আজ ইডেন অভিমুখে। ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, ইডেনে ম্যাচের জন্য সেরকমভাবে কোনও যান নিয়ন্ত্রণের নির্দেশিকা নেই। তবে যে কোনও বিশৃঙ্খলা এড়াতে সদাসতর্ক কলকাতা পুলিশ। ম্যাচ চলাকালীন দর্শকদের রাস্তা পারাপারে সুবিধার জন্য বন্ধ রাখা হবে কিংস ওয়ে, বলে জানিয়েছে পুলিশ। যেহেতু ম্যাচ দেখতে প্রচুর মানুষ ইডেনে আসবেন সেজন্য ম্যাচ শুরুর আগে ও ম্যাচ শেষের পরে ওই এলাকায় যানবাহনের চাপ থাকা স্বাভাবিক। তা সামাল দিতে পরিকল্পনা তৈরি কলকাতা পুলিশের। প্রয়োজনমতো যান নিয়ন্ত্রণ করা হলেও হতে পারে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক কন্ট্রোল।

তবে ম্যাচ ঘিরে উত্তেজনায় ফুটতে থাকা তিলোত্তমাবাসীকে সহায়তার জন্য সবসময় প্রস্তুত কলকাতা ট্রাফিক পুলিশ। ইডেনের আশপাশের রাস্তায় পার্কিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট বিধি অনুসরণ করার কথা বলেছে ট্রাফিক। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পার্কিয়েং জন্য মার্কিং করা জায়গাতেই গাড়ি রাখার অনুরোধ করা হয়েছে পুলিশের তরফে। একইসঙ্গে ট্রাফিকের যে কোনও সমস্যায় ট্রোল ফ্রি নম্বর ১০৭৩ -তেও কল করলে পৌঁছে যাবে সহায়তা। এছাড়া ইডেনের আশপাশে টিকিটের কালোবাজারি রুখতে সতর্ক পুলিশ।

India vs South Africa Ticket : ময়দানে হাজির ভিন রাজ্যের ব্ল্যাকাররাও!
এদিন ম্যাচ শেষেও রাতে যাতে বাড়ি ফেরার সময় ক্রিকেটপ্রেমী ইডেন দর্শকদের জন্য অতিরিক্ত বাস মেট্রোরও ব্যবস্থা থাকছে বলে খবর। ইডেনের দর্শকদের জন্য নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত ১০টা ৪৫ মিনিটে থাকছে বিশেষ মেট্রোর ব্যবস্থা। একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বর অপরটি যাবে কবি সুভাষ স্টেশনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version