কালীপুজোর থিমেও রকমারি চমক গোটা বাংলা জুড়ে। কোথাও বদ্রিনাথ মন্দির বা ইলোরার গুহাচিত্র, কোথাও আবার সামাজিক নানা সচেতনতামূলক শিক্ষার উপর নির্ভর করে গড়ে উঠেছে মণ্ডপসজ্জা। একাধিক মণ্ডপ সজ্জায় রয়েছে রাজনৈতিক বার্তাও। সেরকমই এক মণ্ডপ সজ্জার ঝলক দেখা গেল বর্ধমানের একটি কালীপুজোতে।

কী থিম বানানো হয়েছে?

বর্ধমান জেলার মেহেদিবাগান সর্বজনীন শ্যামাপুজো আয়োজনে এবারে লালকেল্লা থিম তৈরি করা হয়েছে। লালকেল্লা থিমের মণ্ডপ সজ্জা নতুন ঘটনা নয়। ভারতের একাধিক স্থাপত্য, নিদর্শনের উপর নির্ভর করে থিম নির্মাণ বহুদিন ধরেই হয়ে এসেছে। তবে চমক রয়েছে অন্য জায়গায়। লালকেল্লার গায়ে একটি জায়গায় লেখা রয়েছে, ‘ INDIA, 15 August, 2024। তার সামনেই পতাকা উত্তোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবয়ব সদৃশ্য বানানো একটি মডেল। পাশে দাঁড়ানো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সদৃশ্য একটি মডেল।

পুজো কমিটি কী বলছে?

জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু এই পুজো কমিটির সভাপতি। তিনি জানান, বিজেপির ধর্মীয় রাজনীতি এবং আগ্রাসী ও স্বৈরাচারী মনোভাব দেশে এক অশুভ বাতাবরণ তৈরি করেছে। সেখানে দাঁড়িয়ে বাংলা তথা দেশের আপামর সাধারণ মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিতেই আমরা এই ধরণের থিম করেছি। সবাই চাইছেন, জননেত্রী মমতা বন্দোপাধ্যায়কেই আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হোক। তাঁদের এই থিম দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন বলেই জানান তিনি।
মূলত, লালকেল্লা থিমের উপর নির্ভর করেই এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে। এছাড়াও দেশের একাধিক মনীষী, স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ। তবে গোটা মণ্ডপের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে মণ্ডপের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা উত্তোলনের মতো বিষয়টি দর্শকদের নজর কেড়েছে। তৈরি হয়েছে বিতর্কও।

Kali Puja 2023 : কালীপুজোর মণ্ডপসজ্জায় ১০০ দিনের প্রকল্পে বঞ্চনার বার্তা, ‘প্রতিবাদী’ থিম কাঁথিতে
বিজেপি কী বলছে?

এরকম পুজোর থিমের চূড়ান্ত বিরোধিতা করা হয়েছে বিজেপির তরফে। স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের বিখ্যাত পুজো হচ্ছে এই কালী পুজো। সেই পুজো রাজনীতিকরণ চেষ্টা করছেন তৃণমূল নেতারা। সনাতনীদের ভাবাবেগে আঘাত দিচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে তীব্র ধিক্কার জানাই। পাশাপাশি, আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন তৃণমূল কর্মীরা দেখছেন, সেটা কোনোভাবেই পূরণ হবে না বলে মত বিজেপি নেতৃত্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version