এবার বীরভূমের ১৫৫০টি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সংশ্লিষ্ট জেলার প্রায় দশ বছর ধরে প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। এর ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরাই এই দায়িত্ব পালন করতেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় এর কারণে সমস্যার মুখোমুখিও হতে হয়েছিল তাঁদের।

শেষবার প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল ২০১৪ সালে। এরপর আর স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। স্থায়ী প্রধান শিক্ষক না থাকার জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্কুলগুলিকে। সেই সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বীরভূম জেলায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন অনুযায়ী প্যানেল তৈরি করা এবং পরবর্তীতে কাউন্সেলিং করে ঠিক করা হবে প্রধান শিক্ষক কে হবেন।

কবে থেকে নিয়োগের জন্য করা যাবে আবেদন?
এই প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, ‘জানুয়ারির ১৬ তারিখের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের আবেদন করতে হবে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে কাউন্সেলিং শুরু হবে।’

কাদের দেওয়া হবে প্রাধান্য?
এই প্রসঙ্গে প্রলয় নায়েক বলেন, ‘বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদ এই নিয়োগের জন্য উদ্যোগ নিয়েছে। প্রায় ২৪০১টি স্কুলে ১৫০০ থেকে ১৬০০ স্কুলে প্রধান শিক্ষক নেই। এরপরেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে জানুয়ারির ১৬ তারিখের মধ্যে জেলার যে সমস্ত শিক্ষকরা প্রধান শিক্ষক হতে চান তাঁরা আবেদন করতে পারেন। জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

২০১৪ সালে শেষ প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ করা হয়নি। এর ফলে বিভিন্ন সময় স্কুলগুলিতে সমস্যার কথা সামনে আসছিল। সমস্ত শিক্ষক সংগঠনগুলিকে নিয়ে এই নিয়োগ প্রসঙ্গে বৈঠক করা হয়।’ তিনি আরও বলেন, ‘এতদিন বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য এই নিয়োগ হয়নি। রাজ্যের তরফে নির্দেশ পাওয়ার পরেই নিয়োগ শুরু হবে।’

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার সময়ে বড় বদল, নয়া নির্দেশিকা মধ্য শিক্ষা পর্ষদের
তাঁর কথায়, ‘সার্কেলের মধ্যে শিক্ষক বা শিক্ষিকারা যে কোনও স্কুলে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কাউন্সেলিং করা হবে। যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ করা হবে। রাজ্যের তরফে নির্দেশ পাওয়ার পর এই নিয়োগ শুরু হয়েছে।’ আপাতত স্বচ্ছভাবে নিয়োগ করাই জেলা প্রশাসনের কাছে চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version