বোলপুরের বাইপাস এলাকায় প্রায় ৪০ বিঘা সম্পত্তি দখল করার অভিযোগ উঠল অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের বিরুদ্ধে। হাতে আসল কাগজ নিয়ে প্রশাসনের দরজায় কড়া নাড়তে হচ্ছে বলে দাবি অভিযোগকারীর। যদিও এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন অনুব্রতর আত্মীয়। তিনি বলেন, ‘ওখানে আমার কোনও জমি নেই। আমার শ্বশুরমশাই পাঁচ বছর আগে মারা গিয়েছেন। তাই বিষয়টি সম্পর্কে জানতামও না।’ আইনি পদক্ষেপ করার কথাও বলেছেন তিনি। শুধু তাই নয়, এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি দেখছেন তিনি। অভিযোগকারীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন রাজা।

কিছুদিন আগে শান্তিনিকেতনের কোপাই নদীতে সরকারি খাস,পাট্টা জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি একটি কংক্রিটের নির্মাণ বন্ধ করেছে বীরভূম জেলা প্রশাসন। এবার বোলপুর বাইপাস মৌজায় বিঘার পর বিঘা জমি জাল আর এস বের করে মিউটেশন করিয়ে নেওয়ার অভিযোগ উঠল।

বোলপুরের বাইপাস রোডের ধারেই বিঘা বিঘা জমি পরিকল্পনা মাফিক শ্রেণি পরিবর্তন করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগকারী অমিত দাস বলেন, ‘বংশ পরম্পরায় ওই জমি আমাদের। ১৯৬২ সালে জমিটি কেনা হয়। ১৯৮৩ সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে। হটাৎ দেখছি প্লট করে করে দু’একটি বাড়ি হচ্ছে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে খোঁজখবর নিয়ে দেখছি সেই জমি রাঘব বোয়ালদের নামে স্থানান্তরিত হয়েছে।

West Bengal BJP: বীরভূম তৃণমূলে ভাঙন, BJP-তে প্রত্যাবর্তন কেষ্টর হাত ধরে তৃণমূলে আসা শুভ্রাংশুর
যদিও এই ঘটনার বিষয়ে অনুব্রত মণ্ডলের ভাগ্নে বলেন, তাঁর এই জমি প্রসঙ্গে কোনও কিছুই জানা নেই। যা অভিযোগ তোলা হচ্ছে তা সবটাই মিথ্যা। তাঁর কথায়, ‘ওখানে আমার কোনও জমি নেই। আমার শ্বশুরমশাই পাঁচ বছর আগে মারা গিয়েছেন। আমি বিষয়টি সংবাদ মাধ্যম মারফত জানতে পারি। কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে। যিনি অভিযোগ করেছেন তাঁকে চিনি না। আমি ওঁর নামে মানহানির মামলা করব। এই বিষয়ে কোনও ধারনাই আমার নেই। কোথা থেকে আমার নাম পেলেন তিনি জানেন।’

অর্থাৎ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে পুরোটাই চক্রান্ত করা হচ্ছে, প্রকারান্তে এমনটাই দাবি করেছেন তিনি। এই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতির অন্দরে। প্রশ্ন উঠছে, তবে কি অনুব্রতর অনুপস্থিতিতে চক্রান্তের শিকার তাঁর আত্মীয়? এই প্রসঙ্গে বোলপুর সমষ্টি ভূমি ও সংস্কার আধিকারিক সঞ্জয় রায় বলেন, ‘এই গোটা ঘটনা প্রসঙ্গে আমি অবগত নই। তাই কিছু বলতে পারব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version