অঞ্জন দত্ত পরিচালনার চেয়ারে আরও একবার। কিংবদন্তী পরিচালক মৃণাল সেনকে নিয়ে করা ছবি ‘চালচিত্র এখন’ নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে টলিপাড়ায়। এই সিনেমা প্রথমবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে বড় পর্দায় দেখানো হয়েছে । আজ অর্থাৎ ১০ মে কিছু নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহ এবং হইচই-এ মুক্তি পেয়েছে এই সিনেমা। এই সিনেমার ট্রেলার সমাজ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহল থেকে (Chaalchitra Ekhon Film)। ছবির পরিচালক অঞ্জন দত্তকে আজ আমরা পেয়ে গিয়েছে আমদের সঙ্গে। মৃণাল সেনের পরিচালনায় অভিনয় করার অভিজ্ঞতা রয়েছে অঞ্জন দত্তর। কোন সিনেমার জন্যে মৃণাল সেনের বকা খেয়েছিলেন অঞ্জন? অকপট অভিনেতা-পরিচালক অঞ্জন দত্ত। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো। রাজনীতি ও খেলার পাশাপাশি বিনোদন দুনিয়ার নানা খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.