শনিবারও স্বস্তির আবহাওয়া, মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রা অনেকটাই কম। স্বাভাবিকভাবেই ভ্যাপসা গরমের পর এই আবহাওয়া বেশ উপভোগ করছেন সাধারণ মানুষ। কিন্তু, আগামী সপ্তাহে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। তাপমাত্রা ফের বাড়তে চলেছে।বাংলাদেশ, অসম, রাজস্থান, মহারাষ্ট্র এবং আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব অসম থেকে উত্তর ওডিশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শনিবার দিনভর মেঘলা থাকবে আকাশ। শনি, রবি এবং সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আপাতত এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। মঙ্গলবার থেকে কমবে বৃষ্টিপাত। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এখনই মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কবার্তা নেই।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ছয় জেলাতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে রবি এবং সোমবার রয়েছে দুর্যোগের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭১ শতাংশ।

এদিন কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে কলকাতার হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরলে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস এমনটাই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version