চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল পারিয়া ছবিটি। মুক্তিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ছবির বিষয়বস্তু। বাংলায় এমন ছবি আগে দর্শক বিশেষ পাননি। পরিচালক হিসেবে ক্রিটিক থেকে আম জনতা, সবার প্রশংসা পেয়েছিলেন এই ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়। একই সঙ্গে প্রশংসায় ভেসেছিলেন অভিনেতারাও। এই ছবির শেষ এমনভাবে করা হয়েছে যেখানে পরবর্তী পার্ট নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত দর্শককুল। এবার সেই পারিয়ার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে হইচইয়ের পর্দায়। এমন বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন পারিয়া ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা বিক্রম চট্টোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই বাংলা পেয়েছে এক নতুন কমার্শিয়াল সিনেমার হিরো। পারিয়া আর তথাগতকে নিয়ে কী বললেন তিনি? আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version