রাত পোহালেই কলকাতায় ২১ জুলাই। শেষ সময়ের প্রস্তুতি এখন তুঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। শনিবার সকালেই হাওড়া স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের পতাকা হাতে কর্মী সমর্থকদের ছবি ধরা পড়েছে। অন্যদিকে, সভার প্রস্তুতিও চলছে জোরকদমে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ প্রায়। হাওড়ায় কর্মী-সমর্থকদের জন্য বিশেষ বন্দোবস্ত। আজ শনিবার ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে আসতে পারেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন সভাস্থল পরিদর্শনে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version