বিস্কুট খাওয়ানোর নাম করে ৩ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার নন্দীগ্রামে। রাতেই গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত মহেশ সোরেনকে। পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ওই প্রৌঢ়কে আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতের শারীরিক পরীক্ষা হবে। শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশের দাবি, ঘটনায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্রের খবর, শনিবার দুপুরে খেলার জন্য অভিযুক্ত মহেশ সোরেনের বাড়ি যায় ৩ বছরের শিশুটি। সেই সময়ই সে যৌন নিগ্রহের শিকার হয়েছিল বলে অভিযোগ। পরে বাড়ি ফিরলে তার গোপনাঙ্গ থেকে রক্ত বেরোতে দেখে সন্দেহ হয় শিশুটির মায়ের। মেয়েকে জিজ্ঞাসাবাদের পর প্রতিবেশীর কুকীর্তির বিষয়ে জানতে পারেন তিনি। শিশুটির পরিবার পুলিশের দ্বারস্থ হয়। এরপরেই প্রতিবেশী মহেশকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার রাতেই নিয়ে যাওয়া হয়েছিল কাটোয়া মহকুমা হাসপাতালে। তার শারীরিক পরীক্ষা করার পর সেই হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ বলেন,‘শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল। স্ত্রীরোগ বিশেষজ্ঞরাই ওকে দেখবে। আমরা প্রাথমিকভাবে যেটুকু দেখেছি, গোপনাঙ্গের কাছে ব্লিডিং স্পট আছে।’

শিশুর মা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে আরও একজন শিশু ছিল। মহেশ সোরেন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর আমার মেয়ের সঙ্গে এসব করে, ওর উপযুক্ত শাস্তি চাই।’ পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে তারা। রবিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version