প্রদ্যুৎ দাস: রাতের অন্ধকারে রাস্তার ধারে নির্জন এলাকায় জন্মদিনের কেক কাটতে গিয়ে যা ঘটল! ঘটনায় জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ভাইরাল ভিডিয়ো। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ালে পরে পরে পুলিস দিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:Mitchell Starc Announces Retirement: মাথায় আকাশ ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার, বিশ্বকাপের আগেই অবসর মহারথীর!

কী এমন হল? পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এসে গ্রামের নির্জন এলাকায় রাতের অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে বিপাকে যুগল। হাতেনাতে ধরা পড়ল ধুপগুড়ি শহরের বিবাহিত যুবক যুবতী। গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শেষে পুলিসের হাতে তুলে দিল গ্ৰামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির দঃ গোসাইর হাটের পটলের স্কুল সংলগ্ন এলাকায়। 

এলাকাবাসীরা জানান দুই যুবক যুবতী অন্ধকারে  রাস্তায় ঘোরাঘুরি করছিল। প্রথমে যুবককে জিজ্ঞাসা করতেই যুবতীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় ধান ক্ষেতে বাইক-সহ পড়ে যায় যুবক। পরে গ্রামবাসীরা তাঁকে আটক করে। প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী হিসাবে পরিচয় দেয়। কিন্তু পরিচয় পত্র চাইলেই হিমশিম খায় যুবক যুবতী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে যুবতীর স্বামী। 

আরও পড়ুন:Bengal Weather Update: নিম্নচাপের নয়া নজির! দক্ষিণে ভয়ংকর দুর্যোগ, জেলায় জেলায় ভারী বর্ষণ…

এরপর যুবতীর স্বামী অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দেওয়া শুরু করলে গ্ৰামবাসীরা যুবককে বাঁচায়। যদিও যুবতী জানায় সে যুবককে ভালোবাসে। যুবক জানায়, আমরা জন্মদিন পালন করতে এদিকে এসেছি। এলাকাবাসীর প্রশ্ন রাতের অন্ধকারে কেউ জন্মদিন পালন করে?সেটার জন্য অনেক জায়গায় রয়েছে। যুবতীর স্বামীকে বলতে শোনা যায় তুই বন্ধু হয়ে আমার এই সর্বনাশ করতে পারলি? ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পিংক পুলিস এবং গৃহবধূর স্বামী-সহ তিনজনকে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের পরকীয়ার ছবি দেখা যায় এলাকায়। এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তাদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version