অয়ন ঘোষাল: তৃতীয়ার রাতে কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। ঘণ্টা তিনেকের মধ্যেই ধেয়ে আসছে ভারী বৃষ্টি। জারি হল কমলা সতর্কতা। সোমবার রাতের রেকর্ডভাঙা বৃষ্টিতে কার্যত জলবন্দি হয়ে পড়েছিল তিলোত্তমা। কিছু কিছু আবাসন এখনও জলমগ্ন, ৩ দিন পেরিয়ে গেলেও এখনও নামেনি জল। তারমধ্যেই আবার আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।

Add Zee News as a Preferred Source

আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন বলছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় ভারী বৃষ্টি আসতে চলেছে। সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলারও বেশ কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি থাকবে। ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইবে

প্রসঙ্গত, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমবঙ্গোসাগরে নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল এটি দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হবে। ২৭ সেপ্টেম্বর সকালে এটি স্থলভাগে প্রবেশ করবে। যেকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত।

সেপ্টেম্বর মাসের বাকি কটা দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শনিবার ২৭ সেপ্টেম্বর ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতাতেও মেঘলা আকাশ ও মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা। 

আরও পড়ুন, Girls rescued from madrassa locked toilet: মাদ্রাসার তালাবন্ধ টয়লেটের ভিতরে মিলল ৪০ নাবালিকা! কী চলছিল সেখানে?

আরও পড়ুন, Girl suffering from headache: বাদ যায় তরুণীর খুলির একাংশ! সুস্থ শরীরে হঠাৎ মাথাব্যথায় ধরা পড়ে ভয়ংকর… এমনকি কানেও পর্যন্ত…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version