প্রসেনজিত্ মালাকার: বীরভূমের লাভপুরের কুসুমগরিয়া গ্রামে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে মৃত্যু হল এক জনের। মারধরের জেরে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী আব্দুর রহিম মল্লিকের (৫৫)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Add Zee News as a Preferred Source

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাভপুরের কুসুমগরিয়া গ্রামে দীর্ঘদিন ধরেই তৃণমূলের মধ্যে বিবাদ। গত মঙ্গলবার ধানের জমিতে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে হাতাহাতি ও মারধর শুরু হয়। যদিও রাতের মধ্যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু বুধবার সকালে ফের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। আর সেই ঘটনায় আহত হন এই ব্যাক্তি। 

এই ঘটনায় দুই গোষ্ঠীর মোট ৬ জন আহত হন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের সিউড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানে মারা যান আব্দুর রহিম মল্লিক। তাঁর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-‘আমার বিজেপিতে যোগ দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া…’

আরও পড়ুন-জেরায় শেষপর্যন্ত ভেঙে পড়ল মা, মাত্র ৭ মাসের শিশুকে মেরে সে-ই পুকুরে ফেলে দিয়েছে

মৃতের পরিবারের অভিযোগ, “ছাগলে ধান খাওয়ার” প্রসঙ্গে কথা বলায় তৃণমূল নেতা ও চৌহাট্টা মহাদর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান পটল মল্লিক, তাঁর ছেলে কিরণ মল্লিক ও লাভপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিকসহ তাদের দলবল আব্দুর রহিমকে লাঠি দিয়ে মারধর করে। অভিযুক্তদের মদতদাতা হিসেবে উঠে এসেছে জেলার তৃণমূল সহ-সভাপতি আব্দুল মান্নানের নামও।

ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ। লাভপুর থানার পুলিস ইতিমধ্যেই দুই পক্ষের মোট সাতজনকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অশান্তি না ছড়ায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version