প্রসেনজিৎ মালাকার: রাজ্যে গণধর্ষণ! গণধর্ষণ বীরভূমে! যাত্রা দেখে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হলেন ১৩ বছর বয়সী এক আদিবাসী নাবালিকা। গণধর্ষণের ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরথানার শিবপুর গ্রামে। গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় অভিযুক্তকে। ধৃতদের নাম সমাপ্ত কোনাই , অরিন্দম সৌরেন, শুভজিৎ ঘোষ, বনমালি ঘোষ , সুজিত ঘোষ ও অভিজিৎ ঘোষ । 

Add Zee News as a Preferred Source

জানা গিয়েছে, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাগানপাড়ায় যাত্রানুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন নির্যাতিতা আদিবাসী নাবালিকা। সেই সময় মল্লারপুর থানার শিবপুর গ্রামের ঘাগার কাছে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয়ে ওঠে মল্লারপূর থানার পুলিস। রাতভর আভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিস। 

ওদিকে নির্যাতিতা নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিন ধৃতদের আদালতে তোলার সময় কোর্ট চত্বরে উত্তেজনাও ছড়ায়। পুলিসের গাড়ি থেকে নামিয়ে দোষীদের আদালতে নিয়ে যাওয়ার পথে আদিবাসী সংগঠনের লোকেরা অভিযুক্তদের মারধর করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।

আরও পড়ুন, SIR in Bengal: ২৩ ডিসেম্বর থেকে SIR হিয়ারিং, ভোটার তালিকায় নাম তুলতে কী কী নথি নিয়ে যাবেন? নথির গরমিলে হবে কঠোর শাস্তি…

আরও পড়ুন, SIR in Bengal: খসড়াতেও ‘কেলেঙ্কারি’! ৫৮ লাখের বেশি নাম বাদেও তালিকায় মৃতরা! ‘যোগ্য’ যাদের নাম বাদ, কী করবেন তাঁরা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version