জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma) নিঃসন্দেহে দেশের হেভিওয়েট সেলেব জুটি। কোটি কোটি মানুষের চোখের তারা তাঁরা। সেই বিরুষ্কা ফের একবার সোশ্যাল মিডিয়ার মাইক্রোস্কোপের তলায়! বিমানবন্দরের ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে তুমুল ঝড় উঠেছে। যেখানে দুই সুপার সেলেবের আচরণ, সহানুভূতি এবং ব্যক্তিগত সীমারেখা কেন্দ্রিক তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটপাড়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে, হাই-প্রোফাইল দম্পতি বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির সেলফি তোলার অনুরোধ প্রত্যাখ্যান করে ফিরে যাচ্ছেন। যা দেখে নেটিজেনরা রে রে করে উঠেছে। জনসমক্ষে সৌজন্য বনাম ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে দীর্ঘ আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।

Add Zee News as a Preferred Source

 

কী হয়েছিল বিমানবন্দরে? 
 
বিমানবন্দরের টার্মিনালে কোহলি এবং অনুষ্কা কড়া নিরাপত্তা ও পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে দিয়ে জোরে পা চালিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁরা যখন তাঁদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখনই এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি বিরুষ্কার সঙ্গে ছবি তোলার জন্য তাঁদের কাছে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু বিরাটরা না থেমেই এগিয়ে যান। তাঁদের নিরাপত্তা কর্মীরা তাঁদের রাস্তা করে দেওয়ার জন্য এরপর হস্তক্ষেপ করেন। তারকাদের জীবনে এমন মুহূর্ত সাধারণ ঘটনা। কিন্তু পরিস্থিতির দৃশ্য, বিশেষ করে একজন ভিন্নভাবে সক্ষম ভক্তের জড়িত থাকার বিষয়টি অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। কয়েক মিনিটের মধ্যেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মন্তব্য ও প্রতিক্রিয়া আসতে থাকে।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! সিরিজের মাঝপথেই ছিটকে গেলেন মহারথী

নেটপাড়ায় বিরুষ্কা সুনামি

নেটিজেনদের বড় অংশ বিরুষ্কাকে অসংবেদনশীলতা ও ঔদ্ধত্যের দায়ে অভিযুক্ত করেছেন। অনেকেই যুক্তি দিয়েছেন যে, বিশেষ করে ভক্তটির অবস্থার কথা বিবেচনা করলে, একটি সেলফির জন্য বিরাটরা ক্ষনিক দাঁড়ালে খুব একটা বেশি ক্ষতি হত না। ভক্তদের সঙ্গে উষ্ণ আচরণের জন্য পরিচিত অন্যান্য বিশ্ব ক্রীড়া তারকাদের সঙ্গে বিরুষ্কার তুলনা করা হচ্ছে। যা সমালোচনার আরও তীব্রতর করেছে। বেশ কয়েকটি মন্তব্যে কোহলির শৃঙ্খলা, বিনয় এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে গড়ে ওঠা তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। তাঁর সাম্প্রতিক আধ্যাত্মিক সফরের প্রসঙ্গগুলো আরও আগুনে ঘি ঢেলেছে। নেটপাড়া এই দম্পতিকে ভণ্ড বলতেও দু’বার ভাবেনি। বিশ্বাস এবং আচরণের মধ্যে সংযোগহীনতা রয়েছে বলেই তাঁদের মত। খুব স্বাভাবিক ভাবেই বিরাট-অনুষ্কার মতো প্রোফাইলের সেলেবদের নিয়ে প্রতি মুহূর্তে ময়নাতদন্ত চলে। পান থেকে চুন খসলেও নেটপাড়া ছিঁড়ে খেয়ে নেয়।

আরও পড়ুন: নিলামে ‘নবজীবন’ ভারতীয় দলের তারকা বন্ধুর, আবেগে রূপান্তরিত ক্রিকেটার প্রকাশ্যেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version