মৃত্যুঞ্জয় দাস: ঘর খালি করতে মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন করে বস্তাবন্দি করে কুয়োতে ফেলে দিল বাবা। ১৩ দিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে উদ্ধার দেহ, গ্রেফতার বাবা।

Add Zee News as a Preferred Source

বিয়ে দেওয়ার পরেও প্রথম পক্ষের মেয়ে স্বামীর সঙ্গে ঘর করেনি। বিয়ের পরেও বাবার বাড়ির একটি ঘর দখল করে বাস করে আসছিল। অবশেষে সেই ঘর খালি করতে মেয়েকেই ইট দিয়ে থেঁতলে খুন করে বস্তায় ভরে জঙ্গলের ভেতর কুয়োয় ফেলে দিল বাবা। ঘটনা বাঁকুড়ার সদর থানার শ্যামপুর গ্রামের। ১৩ দিন নিখোঁজ থাকার পর সম্প্রতি ওন্দার দিগশুলির জঙ্গলের ভেতর থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে ওন্দা থানার পুলিস। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় মহিলার বাবাকে। 

আরও পড়ুন:Mother kills Daughter: সিলিংয়ে ঝুলছে ওড়না! ৩ মাসের সন্তানকে নিজেই মেরে… মেঝেতে পড়ে নিথর মা-মেয়ে!

জানা যায়, বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামের বাসিন্দা ভবানী মালের বছর দুই আগে বিয়ে হয় বিকনা গ্রামে। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিয়ের মাস তিনেকের মধ্যে বাপের বাড়িতে ফিরে যান ভবানী মাল। তারপর থেকে বাপের বাড়ির দুটি ঘরের মধ্যে একটি ঘর দখল করে বসবাস শুরু করেন ভবানী। অপর ঘরে চার সন্তান ও সৎ মাকে নিয়ে থাকতেন ভবানীর বাবা ঈশান মাল। শ্যামপুর গ্রামের পার্শ্ববর্তী হেলনা শুশুনিয়া গ্রামে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের একার সংসার চালাতেন বছর বাইশের ভবানী। গত ১৪ ডিসেম্বর আচমকাই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ভবানী। নিখোঁজ হওয়ার প্রায় ১৩দিন পর বাঁকুড়া সদর থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন ভবানীর বাবা ঈশান।

এদিকে গত ৩১ ডিসেম্বর স্থানীয় মানুষ পার্শ্ববর্তী ওন্দা থানার দিগশুলির জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে পচা গন্ধ পেয়ে একটি কুয়োর মধ্যে বস্তা ভাসতে দেখেন। তাঁরাই ওন্দা থানার পুলিসকে খবর দিলে পুলিস কুয়ো থেকে ওই বস্তা তুলে বস্তার ভেতর থেকে ভবানী মালের পচাগলা দেহ উদ্ধার করে। এরপরই খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে ওন্দা থানার পুলিস। ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে এই ঘটনার মূল চক্রী মৃতার বাবা-ই। মেয়ে একটি ঘর একা দখল করে থাকায় অপর একটি ছোট ঘরে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও  চার ছেলে মেয়েকে নিয়ে বসবাস করতে সমস্যা হচ্ছিল বাবা ঈশানের।

আরও পড়ুন:Panihati: মেলায় নাচানাচি থেকে হাতাহাতি! পানিহাটিতে ভয়ংকর গণধোলাইয়ে মৃত্যু… হাহাকার…

বারেবারে মেয়েকে ঘরটি ছেড়ে দেওয়ার কথা বলেওছিল ঈশান। কিন্তু মেয়ে ঘর না ছাড়ায় তাকে ইট দিয়ে থেঁতলে খুন করে দেহ বস্তাবন্দী করে জঙ্গলের মধ্যে কুয়োতে ফেলে মেয়ের নিখোঁজ হওয়ার গল্প ফেঁদে বসেছিল ঈশান। এদিকে এই ঘটনা সামনে আসতেই ঈশানকে গ্রেফতার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিস। ধৃত মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুনের কথা স্বীকার করে নিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version