জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। আজ সব রাস্তা মিশেছে নিউটাউনে। জি ২৪ ঘণ্টা এবং স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইড-এর যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। নিছকই এটা আর পাঁচটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং বাংলার চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সৃজনশীলতাকে কুর্নিশ জানানোর এক মেগা মঞ্চ।
‘দ্য ওয়েস্টিন রাজারহাট’ যেন আজ এক টুকরো টিনসেল টাউন। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে রেড কার্পেট হয়ে প্রতীকী রেট্রো ভিনটেজ প্রজেক্টর মডেল! নববধূর মতো সেজেছে ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’। মোট ২৪টি বিভাগে দেওয়া হবে এই সম্মাননা। অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারের সঙ্গেই মিশছেন ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদের কাজের চুলচেরা বিশ্লেষণ করে পুরস্কৃত করা হবে। এছাড়া দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এক কিংবদন্তিকেই দেওয়া হবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।
‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ হোস্ট করবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রীতিমতো এদিন দুপুর থেকেই তাঁরা একেবারে রিহার্সাল সেরেছেন। তৈরি হয়েছেন মেগা শোয়ের জন্য়। সেরা সিনেমার সঙ্গেই সেরা অভিনেতা/অভিনেত্রী, সেরা পরিচালকের মনোনয়ন জমা পড়ে গিয়েছে। বেছে নেওয়া হবে সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের এবং নেটপ্রভাবীদেরও। বিনোদনের সেরাদেরই জি ২৪ ঘণ্টা কুর্নিশ জানাচ্ছে। একেবারে চাঁদের হাট বসছে…
আরও পড়ুন: জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪, সেরার সেরা লড়াইয়ে কারা? রইল মেগা অ্যাওয়ার্ড শো-র খুঁটিনাটি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
