নকিব উদ্দিন গাজী: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সব দলই যখন নিজেদের পায়ের তলায় জমি শক্ত করতে ব্যস্ত,তখনই ‘বড় জয়’ হাসিল করে নিল তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ঘর ভরল শাসকদল। CPIM ও ISF থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় ২০০ জনেরও বেশি নেতা-কর্মী।

Add Zee News as a Preferred Source

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর গ্রাম পঞ্চায়েতে। লালপুর অঞ্চলের ২৬ নম্বর বুথে তৃণমূলের একটি কর্মসূচি চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি প্রজেক্টরের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। সেই কর্মসূচি সভা চলাকালীন-ই CPIM ও ISF ছেড়ে ২০০ জনেরও বেশি কর্মী, সমর্থক ও নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। 

যোগদানকারীদের তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার। তিনি বলেন, তৃণমূলের উন্নয়নমূলক কাজের জোয়ার দেখেই সবাই তৃণমূলে যোগ দিচ্ছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা জানান, রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও কাজ দেখে তাঁরা অনুপ্রাণিত হয়েই তৃণমূলে যোগদান করেছেন। 

প্রসঙ্গত, এই ভাঙা-গড়ার খেলা নতুন নয়। প্রতিবারই ভোটের আগে এই ভাঙা-গড়া, দলবদলের খেলা চলতে থাকে। এবারও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, এই দল ভাঙা-গড়ার খেলা শুরু হয়ে গিয়েছে। কোথাও শাসক শিবিরে যোগদান, কোথাও বিরোধী শিবিরে যোগদান। চলছে বিপক্ষকে মাত করতে সব পক্ষের ঘুঁটি সাজানোর পালা।

আরও পড়ুন, Digha Shocking Incident: দীঘায় ভয়ংকর ঘটনা! বেড়াতে এসে পর্যটক মহিলার রহস্যমৃত্যু…

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: ভোটের আগেই নতুন প্রজন্মের তাজা রক্তে টগবগে বিজেপি? বড়সড় যোগদান গেরুয়া শিবিরে… বড় ‘বদলা’ নিল তৃণমূলও…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version