অয়ন শর্মা: বড় খবর। রাজ্যে নিপা আক্রান্তের মৃত্যু। মৃত্যু নিপা আক্রান্ত মহিলা নার্সের। পুরুষ নার্সকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, মহিলা নার্স হাসপাতালেই ছিলেন। দীর্ঘদিন ধরে সিসিইউতে রাখার ফলে তাঁর ফুসফুসের সেকেন্ডারি সংক্রমণ দেখা দেয়। আজ ভেন্টিলেশনে দেওয়ার মিনিট পাঁচেকের মধ্যেই প্রাণ হারান ওই নার্স।

Add Zee News as a Preferred Source

স্বাস্থ্য দফতরের তরফ থেকে রাজ্যে দুজন নিপা আক্রান্তের খবর জানানো হয়েছিল। এই দুজন নিপা আক্রান্ত নার্সিং স্টাফ বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। জানুয়ারি মাসে সুস্থ হয়ে ওঠায় পুরুষ নার্সকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মহিলা নার্সকে হাসপাতালে রাখা হয় পর্যবেক্ষণের জন্য। এদিকে দীর্ঘদিন ধরে সিসিইউতে রাখার ফলে তাঁর শারীরিক অবস্থার সংকটজনক হয়ে পড়ে। তাঁর ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয়। 

মহিলা নার্সের শারীরিক অবস্থা ফের সংকটজনক হয়ে পড়ে। চিন্তায় পড়ে যান মেডিকেল টিমের সদস্যরা। খবর দেওয়া হয় স্বাস্থ্য ভবনকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয় আজ। কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যু হল ওই নার্সের। মহিলা নার্সের বাড়ি বর্ধমানের কাটোয়াতে। তবে নিপা আক্রান্ত পুরুষ নার্সের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তাঁকে জানুয়ারি মাসেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, SIR In Bengal Big Update: বিগ বিগ ব্রেকিং! ফাইনাল ভোটার লিস্টে আনম্যাপড ভোটারদের নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত কমিশনের… দেওয়া হল নতুন ফরম্যাট… কী করতে হবে?

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: সব হিসেব উলটে ছাব্বিশের ভোটের আগেই বিজেপিতে ‘চিরশত্রু’ অনুব্রত মণ্ডল? বড় কথা বললেন সৌমিত্র খাঁ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version