জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাম পরিবারের ‘দক্ষিণা’ বাতাস! বড় মেয়ে তৃণমূলে। ছাব্বিশে ভোটের মুখে প্রয়াত আরএসপি নেতা, বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে যোগ দিলেন বিজেপিতে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Actor Sohom Chakraborty: ভোটের আগেই বিপদে অভিনেতা সোহম চক্রবর্তী! ৬৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এবার থানার বড় পদক্ষেপ…

ক্ষিতি গোস্বামীর দুই মেয়ে। বড় বসুন্ধরা, আর ছোট কস্তুরী। বসুন্ধরা পেশায় মনস্তত্ত্ববিদ।  রাজনীতির ময়দানে এখন ততটা পরিচিত মুখ নন। একুশের কলকাতা পুরসভার ভোটে সেই বসুন্ধরাকেই ৯৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। তিনি এখন কাউন্সিলর। ২০১৯ সালে প্রয়াত হন ক্ষিতি গোস্বামী, তার পরের বছরই অর্থাত্‍ ২০২০ সালে রাজ্যের শাসকদলে যোগ দেন তাঁর বড় মেয়ে। এরপর দলের মুখপত্র ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধ লিখে খবরের শিরোনামে চলে আসেন তিনি।

বাবা-দিদির মতোই রাজনীতি জগতে পা রাখলেন বাম নেতার ছোট মেয়েও। তবে তৃণমূল নয়, যোগ দিলেন বিজেপিতে। এদিন দলের রাজ্য সভাপতি 
 শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়াশিবিরে নাম লেখালেন তিনি। হাতে তুলে নিলেন বিজেপির পতাকা।

রাজনীতির ময়দান ভিন্ন মেরুতে গোস্বামীর বাড়ির দুই মেয়ে। একজন তৃণমূল কাউন্সিলর, আর আরেজন বিজেপি কর্মী।  এ ঘটনা বঙ্গ রাজনীতি যা আলাদা মাত্রা যোগ করল, বলাই যায়।

আরও পড়ুন:  Pratik Ur Rahaman BIG UPDATE: প্রতীক উরকে নিয়ে ব্রেকিং নিউজ! অপেক্ষার অবসান? এল সেই প্রতীক্ষিত ফোন… এবার কোন পথে বাম যুবনেতা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version