জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৯ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া। আইরিশদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জেতার পর অজিরা পরের দুই ম্যাচে জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। গত ১৬ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে, অস্ট্রেলিয়ার ১৮১ রান তাড়া করে শ্রীলঙ্কা ২ ওভার হাতে রেখেই ৮ উইকেটে জিতে যায়। ওপেনার পাথুম নিসঙ্কর ভয়াবহ তাণ্ডব দেখেছিল দ্বীপরাষ্ট্র। রান তাড়ার খেলায় নেমে ২৭ বছরের টপ অর্ডারের ব্যাটার ৮৬ মিনিট ক্রিজে থেকে ১০ চার ও ৫ ছয়ে ১৯২.৩০-র স্ট্রাইক রেটে ধ্বংসলীলা চালান। ৫২ বলে ১০০ রানে নটআউট থেকেই ঠান্ডা মাথায় ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ও দলকে তোলেন সুপার এইটে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ১৭ বছর পর ভয়াবহ বিপর্যয়, বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া! জিম্বাবোয়ে উঠল সুপার আটে!

এই অস্ট্রেলিয়ার বধের ছক কষেছিলেন দুই প্রাক্তন ভারতীয় কোচ। আর তাঁদের সৌজন্যেই শ্রীলঙ্কা এখনও পর্যন্ত অপরাজেয়। টানা তিন ম্যাচই জিতেছে দাসুন শনাকার টিম। আর শ্রীধর ও বিক্রম রাঠোর, এই দুই প্রাক্তন টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সঙ্গে কাউকেই পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতের পড়শি রাষ্ট্র বিক্রমকে করেছেন ব্যাটিং কোচ। শ্রীধর হয়েছেন ফিল্ডিং কোচ। বিরাট কোহলি ও রোহিত শর্মাদের প্রাক্তন ব্যাটিং কোচ বিক্রম ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ছিলেন ভারতীয় দলের সাজঘরে। গতবছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অংশও ছিলেন বিক্রম। ওদিকে টিম ইন্ডিয়ার সঙ্গে ২০১৪-২০২১ পর্যন্ত থাকা শ্রীধর ভারতীয় দলের ফিল্ডিংয়ের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। তাঁর কোচিংয়েই ভারত বিশ্বের এলিট ফিল্ডিং ইউনিটে পরিণত হয়েছিল। রবি শাস্ত্রীর সঙ্গে কাজ করা শ্রীধর ও রাহুল দ্রাবিড়ের সাপোর্ট স্টাফ রাঠোর তাঁদের ছাপ রেখেছেন শ্রীলঙ্কাতেও।

শ্রীলঙ্কার কিংবদন্তি সনথ জয়সুরিয়া এখন বিশ্বকাপে শনাকাদের হেড কোচ। অস্ট্রেলিয়াকে হারানোর পর তিনি ভূয়সী প্রশংসা করেছেন রাঠোর-শ্রীধরের। জয়সুরিয়া বলেন, ‘আর শ্রীধর আমাদের ফিল্ডিং কোচ, তিনি ভারতের, এবং বিক্রম রাঠোর আমাদের ব্যাটিং কোচ। দু’জন সত্যিই ভালো ভদ্রলোক। অনুশীলনে আমরা যা করতে চাই তা তারা করেন, যা ফিল্ডিংয়ের জন্য সত্যিই ভালো। আইপিএল অভিজ্ঞতা কাজে লাগিয়ে, তিনি খেলোয়াড়দের সঙ্গে সত্যিই ভালো ভাবে কাজ করছেন তাঁরা। আমাদের ব্যাটারদের অনেক আত্মবিশ্বাস দিয়েছেন। কখনও কখনও, কোচ হিসেবে, আমরা ব্যাটিং ইউনিট নিয়ে হতাশ হতে পারি, কিন্তু তবুও আমরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস দিয়েছি। বিক্রম এবং শ্রীধর সত্যিই ভালো।’ 

আরও পড়ুন: মাত্র ১৯ বছরেই T20 বিশ্বকাপ সেঞ্চুরি! পাকিস্তানের গর্ব ধুলিস্যাৎ চিপকে, ‘ভারতের’ এই যুবরাজ কে?

৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কা সবার আগে এই গ্রুপ থেকে চলে গিয়েছে সুপার আটে। আগামী ১৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে, তারাও চলে গিয়েছে সুপার এইটে। এরপর ২২ ও ২৫ ফেব্রুয়ারি রয়েছে শনাকাদের সুপার এইটের প্রথম দুই ম্যাচ। প্রথমে শ্রীলঙ্কা খেলবে ইংরেজদের বিরুদ্ধে। তারপর তারা মুখোমুখি হবে কিউয়িদের।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version