জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্ধক্যজনিত সমস্যা ও মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান (Salim Khan)। ৯০ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তিত্বকে মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউ-তে (ICU) ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। তবে চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Veteran Actor Pravina Deshpande Passes Away: ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ, ষাটেই প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে…

লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডাঃ জলিল পারকার জানিয়েছেন, সেলিম খানের মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ হয়েছিল। বুধবার সকালে তাঁর একটি বিশেষ মেডিক্যাল পদ্ধতি ‘ডিএসএ’ সম্পন্ন হয়েছে। তবে তাঁর কোনো অস্ত্রোপচারের প্রয়োজন পড়েনি। ডাঃ পারকার আশ্বস্ত করে বলেন, “অস্ত্রোপচার দরকার নেই, তিনি স্থিতিশীল আছেন। তবে বয়স বেশি হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা সম্ভব হবে।”

মঙ্গলবার সকালে পারিবারিক চিকিৎসক ডাঃ সন্দীপ চোপড়া তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেই সময় তাঁর রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এবং শরীরে কিছুটা অস্বস্তি ও ঝাঁকুনি অনুভব করছিলেন তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং প্রয়োজনীয় পরীক্ষার সুবিধার্থে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি উচ্চ পর্যায়ের টিম, যার মধ্যে নিউরোলজিস্ট ও কার্ডিওলজিস্টরা রয়েছেন, সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন।

আরও পড়ুন- Salim Khan Hospitalised: আচমকাই অসুস্থ! ICU-এ ভর্তি সেলিম খান, সব ফেলে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন সলমান…

সেলিম খানের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তাঁর দুই ছেলে সলমন খান ও আরবাজ খান এবং মেয়ে অলভিরা। উপস্থিত ছিলেন নাতি আরহান, নির্বাণ ও অয়নও। মঙ্গলবার রাতে এই আইকনকে দেখতে হাসপাতালে যান তাঁর দীর্ঘদিনের প্রাক্তন সহকর্মী জাভেদ আখতার এবং অভিনেতা সঞ্জয় দত্ত। যদিও কিছু মাধ্যমে তাঁর অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে দাবি করা হয়েছিল, তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেই তথ্য অস্বীকার করে জানিয়েছে তিনি বিপন্মুক্ত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version