জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেক্ষাপট ১৯৬০ সাল। উত্তাল পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)। চর্তুদিকে ধর্মীয় নিপীড়নের বিভীষিকা। এমন এক অস্থির সময়ে ভিটেমাটি ছেড়ে নিরাপত্তার সন্ধানে ভারতে পাড়ি জমান প্রাক্তন মুক্তিযোদ্ধা নীমাই ও তাঁর পরিবার। কিন্তু সেই যাত্রাপথেই হারিয়ে যায় তাঁর আদরের কন্যা অসীমা। এই মর্মান্তিক ট্র্যাজেডি আর এক অনিশ্চিত আগামীর গল্প নিয়ে বড়পর্দায় আসছে পরিচালক মনেট রায় সাহার ছবি “পরবাসী”।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Debolinaa Nandy: ‘অনেক শারীরিক-মানসিক অত্যাচার সয়েছি! শুধু ভালোবাসার জন্য…’, সমাজকেই কাঠগড়ায় তুললেন দেবলীনা!

পূর্ব পাকিস্তান থেকে পালিয়ে এসে নিমাইয়ের পরিবার আশ্রয় পায় ত্রিপুরার এক আদিবাসী গ্রামে। সেখানে পুনীরামের ছত্রছায়ায় ধীরে ধীরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেন তাঁরা। নিমাই স্থানীয় শিশুদের পড়াশোনা শেখাতে শুরু করেন। কিন্তু পরিস্থিতির মোড় ঘোরে যখন তাঁর ছেলে অতুল স্থানীয় আদিবাসী কন্যা ফুলমতিকে ভালোবেসে বিয়ে করে। দুই ভিন্ন সম্প্রদায়ের এই সম্পর্ক সামাজিক ও জাতিগত সমীকরণকে জটিল করে তোলে। এরই মাঝে পূর্ব পাকিস্তান থেকে ক্রমাগত শরণার্থী আগমনে স্থানীয় আদিবাসীদের মধ্যে জনসংখ্যাগত পরিবর্তনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদিবাসী বনাম উদবাস্তু—এই সংঘাত ক্রমে রক্তাক্ত রূপ নেয়।

ছবির এক অপ্রত্যাশিত মোড়ে অসীমার সঙ্গে পরিবারের দেখা হয়। কিন্তু সে আর সেই ছোট্ট অসীমা নেই, বাংলাদেশে তাঁর নতুন পরিচয় ‘অসীমা বেগম’। এই পুনর্মিলন আনন্দের নয়, বরং আত্মপরিচয়ের এক গভীর ক্ষতকে সামনে আনে। রক্তাক্ত সংঘাত আর একের পর এক বিয়োগান্তক ঘটনার জেরে চুরমার হয়ে যায় নীমাইয়ের সংসার। আবারও এক অনিশ্চিত গন্তব্যের দিকে পা বাড়াতে হয় তাঁকে।

আরও পড়ুন- Rahul Arunoday Banerjee vs Ananya Guha: ‘কোনও গরিবকে ধর্ম জিজ্ঞেস করে শুয়োর খাওয়াতে চাইনি!’ অনন্যাকে তুলোধনা রাহুলের…

লোকনাথ দে, কিঞ্জল নন্দ, দেবপ্রতিম দাসগুপ্ত, স্বাতী মুখার্জী ও সবুজ বর্ধনের মতো অভিনেতাদের শক্তিশালী অভিনয় ছবির মূল আকর্ষণ। অমিত চ্যাটার্জির সুরে গান গেয়েছেন শান, ইমন চক্রবর্তী এবং মেখলা দাসগুপ্তের মতো শিল্পীরা। পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন নিবেদিত এই ছবিটি আগামী ২০শে ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version