West Bengal
-Ritesh Ghosh
হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে। দেওয়াল লেখার সময় জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপির দাবি, তাঁদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখার সময় স্থানীয় তৃণমূল নেতা বেচারামের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা হামলা চালায়। এই খবর পেয়ে আহত বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছন জগৎবল্লভপুরের বিজেপি প্রার্থী অনুপম ঘোষ।

অন্যদিকে, তৃণমূলের প্রার্থী সুবীর চ্যাটার্জী এই ঘটনায় তাঁদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, এটি বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে কেশপুরেও পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে লাঠি ও রড দিয়ে হামলায় তিন জন বিজেপি কর্মী আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা
-
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
-
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়
-
‘বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না’, বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের
English summary
হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির বুথ সভাপতি সুখের নাড়ুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দেওয়াল লেখার সময় পাতিহাল এলাকায় এই হামলার জেরে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি। বিজেপি প্রার্থী অনুপম ঘোষ আক্রান্ত কর্মীকে দেখতে ভিড় জমান। এই ঘটনায় শাসক দল তৃণমূল অভিযোগ অস্বীকার করে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব খাড়া করেছে।