News

-Ritesh Ghosh

রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিতে একাধিক তারকার উপস্থিতির খবর নিশ্চিত করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, যার মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামও রয়েছে। এক সাক্ষাৎকারে মিঠুন এই তথ্য ফাঁস করার পাশাপাশি তাXর নিজের খলনায়ক চরিত্রে অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন।

সাক্ষাৎকারে মিঠুন বলেন, “না, এভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। আমার পরের ছবি ‘জেলার ২’, যেখানে সবাই আমার বিরুদ্ধে।” তিনি আরও যোগ করেন, “রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণন, শিবা রাজকুমার— এঁদের সব চরিত্রই আমার বিরুদ্ধে।”

‘জেলার ২’ হবে রজনীকান্ত ও শাহরুখের প্রথমবার একসঙ্গে কাজ। রোহিত শেঠির ২০১৩ সালের ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ শাহরুখ ‘লুঙ্গি ডান্স’ গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানালেও, সেখানে তাঁরা কোনও দৃশ্যে একসঙ্গে পর্দায় হাজির হননি।

২০২৩ সালের ‘জেলার’ ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন রম্যা কৃষ্ণন, বিনয়কান, তামান্না ভাটিয়া ও অন্যান্যরা। মোহনলাল, শিবা রাজকুমার এবং জ্যাকি শ্রফ ছবিতে ক্যামিও চরিত্রে নজর কাড়েন। ‘জেলার ২’-তে রজনীকান্ত, রম্যা, মোহনলাল ও শিবা রাজকুমারকে তাদের পূর্বের চরিত্রগুলিতে আবারও দেখা যাবে।

English summary

Rajinikanth reportedly confirms a cameo appearance for Shah Rukh Khan in Jailer 2, along with other notable actors. The project marks a potential first on screen pairing for Rajinikanth and Shah Rukh Khan, with multiple stars likely to feature in supporting roles.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version