West Bengal

oi-Poushali Patra

ভোটের আর বেশি দিন বাকি নেই, আর তার মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির ঘটনা সামনে আসছে। কলকাতার সিইও দফতরের সামনে বিক্ষোভ হোক অথবা মালদহের ঘটনা, সমস্তটা মিলিয়ে পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। আর এরকম অবস্থায় কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও কোনও ধরনের জমায়েত, সভা অথবা মিছিল কিছুই করা যাবে না। আর যদি এই নিয়ম ভাঙে তাহলে তৎক্ষণাৎ গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও যদি যেতে হয় তাহলে তা আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ বিএলও রক্ষা কমিটি মঞ্চের উপর নজর রাখা হচ্ছে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি আবারও বিক্ষোভের চেষ্টা করা হয় তাহলে যাঁরা যাঁরা জড়িত থাকবেন তাঁদের বিরুদ্ধে সাসপেনশনের মতো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘটনাপ্রবাহের দিকে তাকালে দেখা যাচ্ছে যে, ফর্ম ৬ সংক্রান্ত ইস্যুতে গত মঙ্গলবার সিইও অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। তারপরে সেখানে তৃণমূলপন্থী বিএলও-দের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা শুরু হয় এবং সম্পূর্ণ পরিস্থিতিটি একটি উত্তপ্ত আকার নেয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে পুলিশও সামাল দিতে পারে না। পুলিশের সাথে ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভাঙার চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নেমে সম্পূর্ণ পরিস্থিতি সামাল দেয়।

এদিকে আবার মালদহে দায়িত্বে থাকা কয়েকজন বিচারককে কয়েক ঘণ্টা আটকে রাখার অভিযোগও সামনে এসেছে। যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

সব দিক খতিয়ে দেখার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে একটি বৈঠক হয়। আর তার পরেই এই কড়া নির্দেশ জারি করা হয়। ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য কমিশনের এই কঠোর অবস্থানকে পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন।

English summary

Commission issues strict instructions before elections! No gathering without permission, arrest for breaking rules



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

Exit mobile version