West Bengal
oi-Poushali Patra
এপ্রিল মাসের শুরুতেই গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, শুধুমাত্র গরমই নয়, আর্দ্রতাও ক্রমশ বাড়তে থাকবে। এর ফলে বাইরে বেরোলেই অস্বস্তিকর গরমে নাজেহাল হতে পারে সাধারণ মানুষ। বিশেষ সতর্কতা হিসেবে জানানো হয়েছে যে, সকাল ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে যদি খুব একটা প্রয়োজন না থাকে তাহলে বাইরে না বেরোনোই ভালো। এই সময়টিতে লু-এর সম্ভাবনাও থাকছে। আপাতত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে শুষ্ক পশ্চিমি এবং উত্তর-পশ্চিমি হাওয়া বইছে, ফলে গরম আরও অনেকটা বাড়বে।
কয়েকদিনের ঝড়-বৃষ্টির পর আবহাওয়ার এইরকমের পরিবর্তন একদম স্পষ্ট। এখন থেকে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়াই প্রাধান্য পাবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আর্দ্রতার পরিমাণও থাকবে অনেকটা বেশি। সাধারণভাবে ৭০-৮০ শতাংশ, আর উপকূলবর্তী জেলাগুলিতে সেই আর্দ্রতা ৮০ -৯০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে। আজ এবং আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। শহর কলকাতাতেও গুমোট গরমে ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এই আবহাওয়া বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য বেশি কষ্টদায়ক হতে পারে। সেই কারণে আবহাওয়াবিদরা নিয়মিত জল পান করা ও যতটা সম্ভব ঠান্ডা জায়গায় থাকার পরামর্শ দিচ্ছেন।
-
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন
-
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা
-
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার
-
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম
-
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন
-
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে
-
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি
-
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের ‘গুরুত্বপূর্ণ’ ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায়
-
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস
English summary
The heat is increasing in April! says the Alipore Meteorological Office