Kolkata

-Ritesh Ghosh

আজ রবীন্দ্র জয়ন্তীর দিন পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নেবে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। দীর্ঘ ১৫ বছর নবান্নের পর এবার ফের মহাকরণ রাজ্যের প্রশাসনিক ভরকেন্দ্র হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য মহাকরণের তিন তলা বর্তমানে সেজে উঠেছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অভ্যন্তরীণ সজ্জার কাজ প্রায় শেষ। শুভেন্দু অধিকারীর কক্ষে পুরনো কলকাতার কিছু ছবি রাখা থাকবে। তবে, মুখ্যমন্ত্রী ও তাঁর সচিবালয়ের অন্যান্য কাজ সম্পন্ন হতে আরও কিছুটা সময় লাগবে।

২০১৩ সালে নবান্নে স্থানান্তরের আগে পর্যন্ত রাইটার্স বিল্ডিংয়ের দোতলার একটি কক্ষ থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কাজ চালাতেন। পূর্বে জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যও একই কক্ষে দায়িত্ব সামলেছেন।

শুভেন্দু অধিকারীর কার্যালয়ের জন্য মহাকরণের ভিভিআইপি ব্লকের তিন তলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কক্ষের ঠিক উপরের ঘরটি প্রস্তুত হয়েছে। পূর্ত দফতরের নিযুক্ত ঠিকাদার কর্মীরা দ্রুতগতিতে সেখানে কাজ চালাচ্ছেন।

বিজেপি সূত্রে দাবি, এদিন শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতীকীভাবে মহাকরণের নতুন কক্ষে বসবেন। এটি এই বার্তা দেবে যে, আগামী পাঁচ বছর রাজ্য প্রশাসন এখান থেকেই পরিচালিত হবে। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তাঁর অস্থায়ী দফতর বিধানসভাতেই ব্যবস্থা করা হয়েছে।

সচিবালয়ের জন্য পৃথক পরিকাঠামো তৈরির কাজও চলছে। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর দফতর অ্যানেক্স বিল্ডিংয়ে ভাবা হলেও, নিরাপত্তা-সহ নানা বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, তিনি বিধানসভার নির্দিষ্ট কক্ষেই বসবেন।

পূর্ত দফতর (PWD) ইতিমধ্যেই মহাকরণের ২৮টি কক্ষ চিহ্নিত করেছে। এই কক্ষগুলির সংস্কার ও ইন্টেরিয়র সজ্জার কাজ দ্রুতগতিতে চলছে।

English summary

স্বাধীনতার পর আজ প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নিচ্ছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দায়িত্বভার গ্রহণ করবেন। ১৫ বছর পর রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে ফের মহাকরণে স্থানান্তরিত হচ্ছে। মুখ্যমন্ত্রীর জন্য মহাকরণের তিন তলার ভিভিআইপি ব্লকে সংস্কারের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। আপাতত অস্থায়ীভাবে তিনি বিধানসভা থেকেই কাজ চালাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version