অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প: ১ জুন থেকে ৩০০০ টাকা পাবেন মহিলারা, ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার | অন্নপূর্ণা ভাণ্ডার: ১ জুন থেকে ৩০০০ টাকা পাবেন মহিলারা | Annapurna Bhandar Scheme Benefits Start June 1


West Bengal

-Ritesh Ghosh

রাজ্যের বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। বিজেপি সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায়, সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই এই প্রকল্প কার্যকর করার কথা বলে দিয়েছিলেন।

মন্ত্রী অগ্নিমিত্রা এদিন সবিস্তারে জানান, এতদিন পর্যন্ত যাঁরা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেয়েছেন, তাঁরা সকলেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর ৩ হাজার টাকা করে পাবেন। এছাড়া, সিএএ-তে আবেদন করে যাঁরা নাগরিকত্ব অর্জন করেছেন, বা যাঁদের নাম বাদ পড়ার পর ট্রাইব্যুনালে আবেদন করে স্বীকৃতি মিলেছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধাভোগী হবেন। তবে এদেশের বসবাসকারী নন, এমন অবৈধ অনুপ্রবেশকারীরা এই ভাতার সুবিধা পাবেন না বলেও জানা গিয়েছে।

নতুন আবেদনকারীদের জন্য শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পল নিশ্চিত করেছেন যে, এই পোর্টালের মাধ্যমে আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় নথি যাচাই করে সফল আবেদনকারীদের অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা জমা পড়বে।

আজকের মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশন এবং ধর্মীয় ভাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরই মন্ত্রী অগ্নিমিত্রা পল অন্নপূর্ণা ভাণ্ডারের সুনির্দিষ্ট প্রাপকদের তালিকা স্পষ্ট করে বহু মানুষের সংশয় দূর করেন। বিশেষত, এসআইআর-এ বাদ পড়া নাম নিয়ে যারা চিন্তিত ছিলেন, তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ছাড়াও সিএএ ও ট্রাইব্যুনাল মারফৎ নাগরিকত্ব প্রাপ্তরাও এই সুবিধা পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *