West Bengal

-Ritesh Ghosh

অন্নপূর্ণা যোজনা শুরু করতেই পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই জালিয়াতির ঘটনায় ইতিমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে জানান, এই সমস্ত ‘পুরুষ’ লক্ষ্মীদের খুঁজতে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মোট ২২টি ভুয়ো অ্যাকাউন্টে পুরুষদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। এর মধ্যে ১টি রাকিবুলের, ১৫টি মুস্তাফিজুর রহমান ও তাঁর স্ত্রী তুহিনার, এবং ৬টি তারিকুল রহমানের। তিনি হুঁশিয়ারি দেন, “আমরা কাউকে ছাড়ব না। সিট গঠন করতে বলেছি।”

অন্নপূর্ণা যোজনার ১২, ১৬ বা ১৮ পাতার দীর্ঘ ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে শুভেন্দু অধিকারী বলেন, “যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন – জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা ও তাদের দলকে বলব সংখ্যাটা কত হবে আমরা জানি না। অনুপ্রবেশকারী, হাজার হাজার তৃণমূল নেতা – যারা মহিলা নন – তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন।”

এই লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা হিসাব করে দেখেছি। রাকিবুল, মুস্তাফিজুরদের বিরুদ্ধে ব্য়বস্থা হবে। লুটেরাদের পার্টি কীভাবে লুট করেছে এটা তার প্রমাণ। তৃণমূল স্তর থেকে খতিয়ে দেখা হবে।”

অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার চলছে। তা সত্ত্বেও ফর্ম পূরণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন। সোমবার থেকেই অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বুধবারের মধ্যে আরও অনেকের ফর্ম পূরণ হয়ে যাবে।

English summary

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড়সড় জালিয়াতির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২২টি ভুয়ো অ্যাকাউন্টে পুরুষদের কাছে টাকা যাওয়ার তথ্য প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধীদের শনাক্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তৃণমূল স্তরে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version