West Bengal

-Ritesh Ghosh

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহার প্রকাশ করল বামেরাও। একইসঙ্গে গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে কোন কোন অবক্ষয় হয়েছে তার দলিলও এদিন পেশ করলেন সিপিএম নেতা বিমান বসু।

এদিন শনিবার আলিমুদ্দিন স্ট্রিট থেকে বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যেখানে মোট ২২টি প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে আয়কর দেন না এমন পরিবারের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এছাড়াও, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক দামে দেওয়ার কথা বলা হয়েছে। নারী সুরক্ষাকে গুরুত্ব দিয়ে ‘অভয়া’ আবেগকে কেন্দ্র করে ‘অভয়া বাহিনী’ গড়ে তোলার অঙ্গীকার করেছে বামফ্রন্ট।

বামফ্রন্ট প্রতিটি পরিবারের একজনের জন্য স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে, পাঁচ বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণের পাশাপাশি প্রতি বছর স্বচ্ছতার সঙ্গে এসএসসি ও পিএসসি পরীক্ষা নেওয়া হবে। প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রকল্প ও মাসিক ৬ হাজার টাকা বার্ধক্য ভাতার আশ্বাসও ইস্তেহারে রয়েছে। এছাড়াও জানানো হয়েছে যে, বর্তমানে যে মহিলা ও যুবকরা ভাতা পাচ্ছেন, তাঁদের সেই সুবিধা বন্ধ করা হবে না।

ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “আরএসএস ভাষা-ধর্ম-বর্ণ নিয়ে বিভেদ সৃষ্টি করছে। বামপন্থীরাই একমাত্র বিকল্প ইস্তেহার প্রকাশ করেছে।” নারী ক্ষমতায়নের ওপরও তিনি জোর দেন। সাংবাদিকদের তিনি আরও জানান, “অনেক বৈধ ভোটারের নাম কাটা হয়েছে। শুধু মুসলমান নয়, অনেক হিন্দু ভোটারের নামও কাটা হয়েছে।” নির্বাচন কমিশনের কার্যকলাপকে তিনি ‘অন্যায়’ আখ্যা দেন এবং মোথাবাড়ি ও কালিয়াচকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

English summary

২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্য সামনে রেখে বামফ্রন্ট তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রকাশিত এই ইস্তেহারে ১০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের একজনের জন্য সরকারি চাকরি এবং মাসিক ৬ হাজার টাকা বার্ধক্য ভাতার মতো ২২টি অঙ্গীকার করা হয়েছে। বিমান বসু জানিয়েছেন, বর্তমান সামাজিক ভাতাগুলো বন্ধ করা হবে না এবং নারী নিরাপত্তায় অভয়া বাহিনী গঠন করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version