Movies

oi-Poushali Patra

অবশেষে অপেক্ষার অবসান। বহুদিন ধরে চলতে থাকা জল্পনার ইতি টেনে বিয়ের পথে হাঁটছেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। ভক্তদের দেওয়া আদরের নাম ‘ভিরোশ’, সেই নামেই এবার তাঁদের সম্পর্ক পেতে চলেছে আনুষ্ঠানিক স্বীকৃতি। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসছে বিয়ের আসর।

-

অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত পরিসরে রাখা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা। আরাবল্লি পাহাড়ে ঘেরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের একটি বিলাসবহুল প্রাসাদ-রিসোর্টে রাখা হয়েছে অনুষ্ঠানটি। অতিথিদের তালিকাও সংক্ষিপ্ত। প্রায় ১০০ জনের মতো আয়োজন রয়েছে। বড়সড় তারকাদের ভিড় না থাকলেও তেলঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাতা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

গতকাল পরিবার এবং নিজেদের ঘনিষ্ঠ মানুষদের নিয়ে উদয়পুরে পৌঁছন এই জুটি। সেখানে পুলসাইডে খেলার মুহূর্ত থেকে শুরু করে পাহাড়ের পটভূমিতে আয়োজন, সমস্তটা মিলিয়ে উৎসবের আবহ।

ডেকোরেশনের মধ্যেও রয়েছে আলাদা রকম ছাপ। চারিদিকে ফুলের সাজ, নরম সোনালি আলো, ফলের নান্দনিক ব্যবহার, সমস্তকিছু মিলিয়ে আয়োজন রাজকীয় অথচ রুচিশীল। অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে মেনু। সেই মেনুতে থাকছে জাপানি খাবার-সহ আন্তর্জাতিক স্বাদের নানারকমের পদ।

উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর হায়দরাবাদে বিজয়ের বাড়িতে ঘরোয়া ভাবে অনুষ্ঠান করে আংটি বদল করেছিলেন এই দম্পতি। সম্প্রতি এক যৌথ বার্তায় দুই জনেই লিখেছেন, “আমরা নাম ঠিক করার আগেই তোমরাই আমাদের ‘ভিরোশ’ বানিয়ে দিয়েছিলে।” এবার সেই ভালোবাসার নামেই শুরু হতে চলেছে নতুন অধ্যায়।

English summary

Rashmika-Vijay are getting married, how many guests are invited? What’s on the wedding menu?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version